logo MP3
head_logo

Shyamal Mitra Ja Jare Ja Ja Pakhi Скачать

main img

Shyamal Mitra

Ja Jare Ja Ja Pakhi

64 Прослушиваний
03:19
Все треки Shyamal Mitra
Слушать
Скачать песню

Текст песни

যা যারে যা যা পাখি
আর কিছু নাই যা ঢেকে রাখি
এ বাঁধন ছিঁড়ে উড়ে যা
এই শুধু বলি তারে
মোর মন কাঁদে আজও তাঁর তরে
এ কাঁদন নিয়ে উড়ে যা

দূর দুস্তর পান্থ প্রবাসী
কোন স্বপ্নের আমি প্রয়াসী
দূর দুস্তর পান্থ প্রবাসী
কোন স্বপ্নের আমি প্রয়াসী
মোর অন্তর নিত্য পিয়াসী
সুখ সমুদ্রে আমি পিয়াসী
আমি অন্ত জানি না অনন্ত রাত্রির
দিগন্তে যা রে ফিরে যা
যা যা যা যারে যা যা পাখি
আর কিছু নাই যা ঢেকে রাখি
এ বাঁধন ছিঁড়ে উড়ে যা

কেন হারানো বকুলের গন্ধে
এত অশ্রু ঝরে যে আনন্দে
কেন হারানো বকুলের গন্ধে
এত অশ্রু ঝরে যে আনন্দে
যা কিছু ছিল মোর এত চেনা
কেন ছন্দে বাজালে বাজেনা
এই ছন্দবিহীন মোর বিষণ্ণ সঙ্গীত
ছিন্ন বীণায় নিয়ে যা
যা যা যা যারে যা যা পাখি
আর কিছু নাই যা ঢেকে রাখি
এ বাঁধন ছিঁড়ে উড়ে যা
এই শুধু বলি তাঁরে
মোর মন কাঁদে আজও তাঁর তরে
এ কাঁদন নিয়ে উড়ে যা

На странице доступен трек Ja Jare Ja Ja Pakhi от Shyamal Mitra. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.