logo MP3
head_logo

Nachiketa Daktar Скачать

main img

Nachiketa

Daktar

80 Прослушиваний
03:50
Все треки Nachiketa
Слушать
Скачать песню

Текст песни

ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
তুমি কতশত পাস করে
এসেছ বিলেত ঘুরে
মানুষের যন্ত্রণা ভোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার

তোমার এম.বি.বি.এস না না এফ.আর.সি.এস
বোধহয় এ টু জেড ডিগ্রী ঝোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার
ডাক্তার মানে সে তো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান
কসাই আর ডাক্তার একইতো নয়
কিন্তু দুটোই আজ প্রফেশান
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার

ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট
ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন
একশত টাকা যদি ক্লিনিকের বিল হয়
অর্ধেক দালালী তিনিই নেবেন
রোগীরা তো রোগী নয় খদ্দের এখন
খদ্দের পাঠালেই কমিশান
ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগণ
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার

নিজেদের ডাক্তার বল কেন?
তার চেয়ে বল নাকো ব্ল্যাকমেলার
রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সদ্ব্যবহার
সরকারি হাসপাতালের পরিবেশ
আসলে তো তোমরাই করছো শেষ
হাসপাতাল না থাকলেই জনগণ
নার্সিং হোমে যাবে অবশেষ
সেখানে জবাই হবে উপরি কামাই হবে
মানুষের সেবার কী দরকার!
ও ডাক্তার, ও ডাক্তার

বাঁচানোর ক্ষমতাতো তোমারই হাতে
তুমি যদি মারো তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিই তো সবকিছু
করজোড়ে নিবেদন করছি তাই
তোমার গৃহিনী যে গয়না পরেন
দেখেছ কী তাতে কত রক্ত
তোমার ছেলের চোখে দেখেছ কী
কত ঘৃণা জমা অব্যক্ত
তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার

На странице доступен трек Daktar от Nachiketa. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.